মেহেরপুর নিউজ, ২২ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও কামদেবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মহিলাসহ ৩ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আমঝুপি গ্রামের লোকমান হোসেনের ছেলে তানজারুল ইসলাম (৪৮), আজম আলীর স্ত্রী রওশন আরা (৩৫) এবং কামদেবপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে বকুল হোসেন (২৮)। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে আমঝুপি উত্তরপাড়া গ্রামে তানজারুলের বাড়ি হটাৎ করে বিদ্যুৎয়াতি হয়ে পড়ে এসময় ঘরে অবস্থান করা তানজারুল ও তার ছোট ভাইয়ের স্ত্রী আহত হয়।
তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে একই দিনে কামদেবপুর গ্রামের বকুল টেলিভিশনের সংযোগ ক্যাবল (প্লাগ) লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়।