বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আমঝুপি মাঠে ধান কাটার সময় প্রতিপক্ষের হামলায় যুবক আহত

By মেহেরপুর নিউজ

May 18, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মে: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মাঠে ধান কাটার সময় প্রতিপক্ষের হামলায় জিয়ারুল(৩০) নামের এক যুবক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এঘটনা ঘটে। জানা যায়, সদর উপজেলার কোলা গ্রামের হারেজউদ্দিনের ছেলে জিয়ারুল তার এক আত্মীয়’র সাথে ধান কাটতে গেলে প্রতিপক্ষরা হামলা চালায়।