মেহেরপুর নিউজ :
মেহেরপুর আরফা ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে, মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এজতেমায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে সরকারি কলেজ মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্পে ইজতেমায় আগত রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।ডা. এনামুল হক রোগীদের চিকিৎসা প্রদান করেন।আরফা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আহসানুল হক আজম, সাকি আল যুবায়ের, আসিফ মুর্শিদ প্রমূখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।