বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আর এ পরিবহনের উদ্যোগে মাক্স প্রদান

By মেহেরপুর নিউজ

April 03, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর আর এ পরিবহন এর উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা ট্রাফিক বিভাগের কাছে মাস্ক প্রদান করা হয়েছে।

শনিবার সকালের দিকে আর এ পরিবহনের স্বত্বাধিকার সাফুয়ান আহমেদ রূপক মেহেরপুর জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের হাতে মাস্ক তুলে দেন। এসময় মেহেরপুর ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।