বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আর এ ফাউন্ডেশনের উদ্যোগে বৃদ্ধি প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

By মেহেরপুর নিউজ

October 15, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর আর এ ফাউন্ডেশন ও ইংল্যান্ডেরের ম্যানচেস্টারের উদ্যোগে বৃদ্ধিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদি চাঁদপুর গ্রামে আলেহিমের নিজ বাড়িতে হুইল চেয়ার প্রদান করা হয়।মেহেরপুর আর এ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাফুয়ান আহমেদ রূপক উপস্থিত থেকে আলেহিমকে হুইল চেয়ার তুলে দেন। এসময় মেহেরপুর আর এ ফাউন্ডেশনের সদস্য মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার সাইমুন ইসলাম ও আর এ ফাউন্ডেশনের সদস্য আর এ পরিবহনের হিরক,কুরবান,রবিন প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।