মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুন: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউরিয়নের আলমপুর গ্রামের আমগাছ থেকে পড়ে আইয়ূব নবী (৯) নামের এক শিশু মারাত্মক আহত হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকালের দিকে আলমপুর গ্রামের রমজান আলীর ছেলে আইয়ূব নবী তাদের বাড়ির পাশের একটি আম গাছে আম পাড়তে উঠতে ডাল ভেঙে নীচে পড়ে যায়। এতে সে মারাত্মক আহত হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গাংনীর গাড়াডোব গ্রামে গরুর শিং এর আঘাতে গৃহবধূ আহত মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে গরুর শিং এর আঘাতে জোছনা খাতুন (৪০) নামের এক গৃহবধূ আহত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে গাড়াডোব গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী জোছনা খাতুন তাদের নিজেদের পোষা গরুকে খাবার দিতে গেলে একটি গরু তাকে শিং দিয়ে আঘাত করে। এতে সে আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।