বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আলহেরা আইডিয়াল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 24, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর আলহেরা আইডিয়াল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালের দিকে মাদ্রাসা মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আল হেরা আইডিয়াল মাদ্রাসার সভাপতি ডা. আব্দুস সালামের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা তাজউদ্দিন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মাহবুব উল আলম। অভিভাবক সমাবেসে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ জাবেরুল ইসলাম।

অন্যদের মধ্যে আল হেরা আইডিয়াল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ ইকবাল হোসাইন, মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ডলার, মোহাম্মদ আব্দুল জাব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।