মেহেরপুর নিউজঃ মেহেরপুর আল হেরা মডেল মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্যারেড প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ সোহেল রানা উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের একটি গৌরবময় দিন। এ দিবসের তাৎপর্য তুলে ধরতে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
প্যারেড প্রশিক্ষণে আল হেরা মডেল মাদ্রাসার ৪০ জন ছাত্র অংশগ্রহণ করছে। স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার লক্ষ্যে তাদের নিয়মিতভাবে প্রশিক্ষণ প্রদান করা হবে।