বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের বৃক্ষরোপণ কর্মসূচি

By মেহেরপুর নিউজ

September 28, 2021

মেহেরপুর নিউজ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রাঙ্গনে বেশ কিছু গাছের চারা রোপন করে দিনটি পালন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস বিএম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন মিল্টন উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।