বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আহম্মদ আলী টেকনিক্যাল কলেজে পরিবহন আইন ২০১৮ প্রচারপত্র বিলি

By মেহেরপুর নিউজ

November 13, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুক্তিযোদ্ধা আহম্মদ আলী টেকনিক্যাল কলেজে ট্রাফিক পুলিশ কর্তৃক সড়ক পরিবহন আইন ২০১৮ প্রচারপত্র বিলি করা হয়েছে।

বুধবার সকালের দিকে মেহেরপুর শহরের মুক্তিযোদ্ধা আহম্মদ আলী টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীদের মাঝে এ প্রচারপত্র বিলি করা হয়।  শিক্ষার্থীদের মাঝে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনা মূলক আলোচনা এবং শিক্ষার্থীদের হাতে প্রচারপত্র তুলে দেন ট্রাফিক ইনস্পেক্টর ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ শাহি উদ্দিন মিল্টন, ট্রাফিক ইনস্পেক্টর গোলাম মুজতবা,টি এস আই আমিরুল ইসলাম প্রমুখ।