অন্যান্য

মেহেরপুর ইছাখালী গ্রামে সংঘর্ষ ।। আহত-৫

By মেহেরপুর নিউজ

July 12, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুলাই: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে  এক সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এসকেন্দারের ছেলে হামিদুল (৩০), আলমাস আলীর ছেলে সজল (৩২) এবং তাজউদ্দিনের ছেলে মোস্তফা (৩৫) কে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে , সোমবার সকালের দিকে ইছাখালী অল ষ্টার ক্লাবের একটি জমি নিয়ে একই গ্রামের মহিদুল ইসলামের সাথে আকবর আলীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে তারা  আহত হয়।