বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ইটভাঙ্গা মালিক সমিতির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

By মেহেরপুর নিউজ

November 23, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা শেষ দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচনে ৯টি পদে দুটি প্যানেলে ১৭ জন সহ মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।চূড়ান্ত প্রার্থীদের মধ্যে সভাপতি প্রার্থী বোরহানুল আজিম রিয়াদ,বাবলু ইসলাম।সহ-সভাপতি ছালেকুর রহমান ও মোহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, লাভলু রহমান,রাকিবুল ইসলাম সজল। সহ সম্পাদক মোহাম্মদ মেহেদী ও সন্টু।

সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হক ও আসাদুর রহমান জনি।প্রচার সম্পাদক জাকারিয়া জামু ও শুকুর আলী। কোষাধাক্ষ আবু সেলিম ও ইসমাইল হোসেন।নির্বাহী সদস্য মোঃ সেন্টু, মোহাম্মদ মিলন শেখ, মোঃ হাসান, মোহাম্মদ শিশির।

মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির নির্বাচন পরিচালনাকারীর দায়িত্বে নিয়োজিত নির্বাচন কমিশনার রাহিনুর জামান পলিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। আগামী ১ ডিসেম্বর মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।