বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ইটভাঙ্গা মালিক সমিতির নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ

By মেহেরপুর নিউজ

December 09, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার রাতে সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতি মিলনাতনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির নির্বাচন পরিচালনাকারীর দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খোকন শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত কমিটির সভাপতি বুরহানুল আজিম রিয়াদ, সহ-সভাপতি ছালেকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন,সহ সম্পাদক সন্টু,সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান জনি,প্রচার সম্পাদক জাকারিয়া জামু, কোষাধাক্ষ আবু সেলিম, নির্বাহী সদস্য মোঃ সেন্টু, মোহাম্মদ মিলন শেখ শপথ গ্রহণ করেন।

নির্বাচন কমিশনার রাহিনুর জামান পলেনের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আরিফুল এনাম বকুল, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, সাইদুর রহমান। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের রজনীগন্ধার স্টিক এবং ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।