মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা ইট ভাঙা মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সমিতির কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কারী প্রধান নির্বাচন কমিশনার শামসুল আলম আবুল নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। নির্বাচনে সভাপতি হিসেবে বোরহানুল আজিম রিয়াদ,সহ-সভাপতি পদে সাদিকুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক পদে মোশারফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মেহেদী, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস সালাম, কোষাধ্যক্ষ পদে রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক পদে জাকারিয়া এবং নির্বাহী সদস্য পদে সল্টু মিয়া ও সেন্টু শপথ গ্রহণ করেন।