বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বয়স্ক ভাতা প্রদান ও কম্বল বিতরণ

By মেহেরপুর নিউজ

December 30, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বয়স্ক ভাতা প্রদান ও মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকনের উদ্যোগে ইমারত নির্মাণকারী শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।।

সোমবার রাতে মালোপাড়া ইমারত নির্মান কারী অফিস কার্যালয় যে সকল ভাতা প্রদান ও কম্বল বিতরণ করা হয়। জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন। জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নওশাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বাবু শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধক্ষ্য আব্দুল আজিজ, প্রচার সম্পাদক লাভলু শেখ, দপ্তর সম্পাদক মোতালেব, শ্রমিক কল্যাণ সম্পাদক জালাল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক খলিল শেখ, নির্বাহী সদস্য মাজেদ আলী, ফিরোজ আলি, আজমত আলী, আজমাইন সহ ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ৪৫ জনকে বয়স্ক ভাতা প্রদান ও ৬০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।