মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারি:
মেহেরপুর জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইউনিয়নের মরহুম শ্রমিক আলাল উদ্দিনের পরিবারকে মৃত্যু ভাতা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার রাতে ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম মৃত শ্রমিক আলালের স্ত্রী বাছেরা খাতুনের হাতে নগদ ৭ হাজার টাকা ও একটি শাড়ি তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে সংগঠনের সহসভাপতি কাউছার আলী,সাধারন সম্পাদক খাকসার আলী,সহসাধারন সম্পাদক নুরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক পিয়ার আলী,কোষাধ্যক্ষ আব্দুস সালাম, প্রচার সম্পাদক মেগা শেখ, দপ্তর সম্পাদক দিন মহাম্মদ, শ্রমিক সম্পাদক চাঁদু শেখ, সাংস্কৃতিক সম্পাদক মোতালেব শেখ, সদস্য মোমিন শেখ,মাবুদ শেখ,মিলন শেখ,মুস্তাকিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে আলাল উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।