মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের বড়বাজার গড় পুকুরের পূর্ব পার্শে ইয়ামি ডিলাইট’স হোটেল এন্ড রেস্টুরেন্ট এর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।
রেস্টুরেন্টের উদ্বোধন করেন ইয়ামি ডিলাইটস হোটেল এন্ড রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী মামুন।এ সময় সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। ইয়ামি ডিলাইট’স হোটেল এন্ড রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী মামুন বলেন, আমরা মানুষকে ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করব। যাতে ভোক্তারা সঠিক মূল্য সঠিক খাবারটা পাই সেই চেষ্টাও করবো।
এছাড়াও তিনি বলেন আমাদের এখানে সকালের নাস্তা হিসেবে খিচুড়ি এবং লুচি পাওয়া যাবে সাথে আলু ভর্তা, ঝাল ভর্তা, বেগুন ভাজি, এবং ডাল থাকবে। দুপুরের খাবার হিসেবে ভাত, গরুর মাংস সহ আরো অনেক খাবার পাওয়া যাবে। এছাড়াও বিকেল থেকে রাত পর্যন্ত ফাস্টফুড আইটেম আমরা তৈরি করব। সর্বমোট ৬০/৭০ রকমের খাবারের আইটেম পাওয়া যাবে বলেও জানান তিনি।