বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 26, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহিন কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সারোয়ার।

মূল আলোচক হিসাবে আলোচনা করেন মেহেরপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি রোকনুজ্জামান। আব্দুল ওহাবের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি সানোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা সভাপতি রুহুল আমীন , গাংনী উপজেলা সভাপতি তৌহিদুল ইসলাম প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।