বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

By মেহেরপুর নিউজ

June 09, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের ৫ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে রিফ্রেসার্স কোর্সের সমাপনি অনুষ্ঠান হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভূঁইয়া । ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহিন কবিরের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমান উল্লাহ। ৫ দিনের প্রশিক্ষণ কোর্সে ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম অংশগ্রহণ করছেন।