বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

November 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন, মানব পাচার ও যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা মডেল মসজিদ ইসলামিক সংস্কৃতি কেন্দ্রীয় মিলনাতনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুল মনিরেট সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমন। অনুষ্ঠানের বক্তব্য রাখেন জেলা মডেল মসজিদের ইমাম মাওঃ সাদিকুর রহমান, ফিল্ড অফিসার আবু রায়হান প্রমুখ।