মেহেরপুর নিউজ:
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ মেহেরপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
শনিবার সকালের দিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ এ কাজ পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম শাহীন কবীর, ইসলামিক কেন্দ্রের উপ পরিচালক জাকির হোসেন সহ ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।