বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে রিফ্রেসার্স কোর্স

By মেহেরপুর নিউজ

October 12, 2020

মেহেরপুর নিউজ:

ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন মসজিদের ইমামদের ৫ দিনব্যাপী ৪০৫ তম রিফ্রেসার্স কোর্সের ৩য় দিনে মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ স্বাধীনতা ও মাতৃভাষার গুরুত্ব। করোনা ভাইরাস ও আমাদের করণীয়, নিরাপদ খাদ্য ও পানির ব্যবহার।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) জীবন চরিত্র এবং ইলমে তাসাউফ চর্চা ও ইসলামের প্রচার-প্রসারে সাহাবী, ওলী-আউলিয়া গনের ভূমিকা, ইসলাম প্রচারে দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব। মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইন।

মসজিদভিত্তিক গণশিক্ষা গুরুত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সোমবার সকাল থেকে ইসলামিক ফাউন্ডেশন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম শাহীন কবিরের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সায়ীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মাওলানা সিরাজ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন প্রমুখ।