বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ইসলামিক ব্যাংকের ফ্রি আই মেডিকেল ক্যাম্প

By মেহেরপুর নিউজ

November 22, 2017

মেহেরপুর নিউজ, ২২ নভেম্বর: মেহেরপুর ইসলামিক ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ফ্রি আই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মেহেরপুর ইসলামিক ব্যাংকের নিজেস্ব কার্যালয়ে ফাষ্ট এ্যাসিটেন্ট ভাইস চেয়ারম্যান জামিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. আমিনুল হক।

সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপক (অপারেশন) রেজাউল হক, আর ডি এফ প্রজেক্ট কর্মকর্তা ইসলাম প্রমূখ। সভা শেষে ৬০ জন চক্ষু রোগীকে ঔষধ বিনা মূল্যে প্রদান করা হয়।