মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুন :
মেহেরপুর ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যেগে জেলার ১৮ জন গরীব দুস্থদের মাঝে ১৬ হাজার টাকা বিতরন করা হয়েছে।
আজ ২৪ জুন বৃস্পতিবার মেহেরপুর জামায়াতে ইসলামীর কার্যালয় প্রাঙ্গনে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আলহাজ্ব ছমিরউদ্দীন। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেন। বক্তব্য রাখেন সচিব মশিউর রহমান,আলামিন ইসলাম বকুল , আব্দুর রউফ মুকুল প্রমুখ ।