বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ইসলামী ব্যাংকের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 18, 2020

মেহেরপুর নিউজ:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পে সদস্যদের নিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইসলামী ব্যাংক মিলনায়তনে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখার এভিপি মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় প্রিন্সিপাল অফিসার মমিনুল ইসলাম, অফিসার রাশেদ ওসমান, আশরাফুল আলম, ইউনিট অফিসার ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সেখানে গ্রাহকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয।