মেহেরপুর নিউজ:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর জেলা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতাধীন পরিচালিত আন-নুর ফোরকানিয়া মক্তব পিরোজপুর শিশু পাড়া জামে মসজিদের পবিত্র কোরআন মাজীদ প্রদান।
সোমবার দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে শিশুদের হাতে কোরান শরীফ তুলে দেন।এসময় অন্যদের মধ্যে প্রকল্প প্রধান মোঃ আশরাফুল ইসলাম, মসজিদ কমিটির সেক্রেটারি ইদ্রিস আলী,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দাউদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।