রাজনীতি

মেহেরপুরের উজুলপুরে আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুলাই: মেহেরপুর উজুলপুর গ্রাম আওয়ামীলীগের উদ্যোগে উজুলপুর গ্রামে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহম্পতিবার বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম।সভাপতিত্ব করেন উজুলপুর গ্রাম আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম। বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, সাংগাঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহবুব, আওয়ামীলীগ নেতা শাওন, জুয়েল, বাবলু প্রমুখ।