বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

By Meherpur News

April 07, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর শহরের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম ফিতা কেটে বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা প্রকৌশলী মো. সাব্বির উল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফারুক উদ্দিন এবং উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা ইয়াসমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।