বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উন্মুক্ত পাঠগৃহে ও সামাজিক কল্যান সংস্থার সমাবেশ

By মেহেরপুর নিউজ

February 20, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর উন্মুক্ত পাঠগৃহে ও সামাজিক কল্যান সংস্থার উদ্যোগে পাঠক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে উন্মুক্ত পাঠগৃহে ও সামাজিক কল্যাণ সংস্থা মিলনায়তনে পাঠক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত পাঠগৃহ সামাজিক কল্যাণ সংস্থার সভাপতি মোস্তাকুর রহমান তুষার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার বিশিষ্ট আইনজীবী জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, আজম খান দিপু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্মুক্ত পাঠগৃহে ও সামাজিক কল্যান সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্না। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহ-সভাপতি রাজিউল হুদা সজল । পরে সেরা পাঠকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়