মেহেরপুর নিউজ :
মেহেরপুর উন্মুক্ত পাঠগৃহে ও সামাজিক কল্যান সংস্থার উদ্যোগে করোনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। উন্মুক্ত পাঠগৃহ সামাজিক কল্যাণ সংস্থার সভাপতি মোস্তাকুর রহমান তুষার উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন। উন্মুক্ত পাঠগৃহ সামাজিক কল্যাণ সংস্থার অন্যান্য সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।