বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলার পরিষদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

May 30, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম,লতিফন নেছা লতা এবং মুজিবনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আমান হোসেন মিলু, ভাইস চেয়ারম্যান বিএম জাহিদ হাসান রাজীব এবং মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার বিকালের দিকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মুহাম্মদ শরীফ শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।