বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 18, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, কৃষি অফিসার নাসরিন আক্তার প্রমুখ।