বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 12, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ।