বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলা চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের পরিদর্শন

By মেহেরপুর নিউজ

January 04, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

শনিবার বিকালের দিকে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল ইসলাম সদর উপজেলার শালিকা গ্রামে উপস্থিত হলে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

এ সময় ইয়ারুল ইসলাম শালিকা গ্রামের উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে গণসংযোগ করেন। বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী রেজা, আওয়ামী লীগ নেতা ফুলচাঁদ মন্ডল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।