বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলা চেয়ারম্যানের বিভিন্ন মন্দির পরিদর্শন

By মেহেরপুর নিউজ

October 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়ারুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে এডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর শহরে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েব বাড়ি পূজা মন্দির, শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দির, মালোপাড়া পূজা মন্দির, হালদারপাড়া পূজা মন্দির, সদর উপজেলার গোভিপুর পূজা মন্দির, বামন পাড়া পূজা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।