রাজনীতি

মেহেরপুর উপজেলা জামায়াত ইসলামীর প্রচার সম্পাদকদের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 20, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ এপ্রিল:

মেহেরপুর জেলা জামায়াত ইসলামের উদ্যোগে উপজেলা জামায়াত ইসলামীর প্রচার সম্পাদকদের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার জেলা জামায়াত ইসলামীর কার্যালয় মিলনায়তনে উপজেলা জামায়াত ইসলামীর প্রচার সম্পাদকদের দিনব্যাপি কর্মশালায় মোঃ মুসলিম আলির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামির আমির আলহাজ মোঃ ছমির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর জেলা সেক্রেটারি আলহাজ মোঃ সিদ্দিকুর রহমান।  বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাও, তাজউদ্দীন খান,সদর উপজেলা আমির মাও রুহুল আমিন প্রমুখ ।