বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলা পরিষদের দুঃস্থ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ

By মেহেরপুর নিউজ

June 18, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুঃস্থ পরিবারের সদস্যদের মধ্যে সেলাই মেশিন এবং ক্লাব ও অন্যান্য সংগঠনের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সেলাই মেশিন ও ফুটবল বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন এবং ফুটবল বিতরণ করেন। এ সময় আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান সহিদুল আলম, সচিব আজিম উদ্দীন,সদস্য রোজিনা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।