মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ এবং কেক কাটার আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কৃষি অফিসার নাসরিন সুলতানা প্রমূখ। পরে সেখানে কেক কাটা হয়। এর আগে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।