মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আশ্রয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।