বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের ক্রিকেট সেট প্রদান

By মেহেরপুর নিউজ

February 28, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়কে ক্রিকেট সেট প্রদান করা হয়েছে।

সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে দুটি বিদ্যালয়কে ক্রিকেট সেট প্রদান করা হয়। উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে সরকারি বালক বিদ্যালয় ক্রিকেট দল এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় দলকে ক্রিকেট সেট তুলে দেন। এসময় ভাইস-চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফন নেছা লতা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।