বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 13, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নীলা হাফিয়া, ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, লতিফুন্নেছা লতা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।