বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের ভৈরব নদের কচুরিপানা অপসারণ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

November 07, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের পাশ দিয়ে বয়ে চলা স্রোতহীন ভৈরবের ৮০ শতাংশই এখন কচুরিপানার দখলে ছিল । সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। গত অক্টোবর ২৭ মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ভৈরব নদের কচুরিপানা অপসারণের উদ্বোধন করেন।

সোমবার দুপুরের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ভৈরব নদের চলমান কচুরিপানা পরিস্কার কার্যক্রম পরিদর্শন করেন।  এডভোকেট ইয়ারুল ইসলাম ভৈরব নদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুরনেছা লতাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।