মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।