বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন মাঠে টিউবওয়েল স্থাপন

By মেহেরপুর নিউজ

April 29, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে কৃষকদের নিরাপদ পানি নিশ্চিত করতে  ২০ টি টিউবওয়েল স্থাপন করে দেয়া হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন, পিরোজপুর ইউনিয়ন, আমদহ ইউনিয়ন, কুতুবপুর ইউনিয়ন, বুড়িপোতা ইউনিয়ন, শ্যামপুর ইউনিয়ন এবং বায়ড়াদী ইউনিয়নের বিভিন্ন গ্রামের টিউবওয়েল বসানো হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের এসময় সেখানে উপস্থিত ছিলেন।