বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত পরিষদের বরণ অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

June 03, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসেম এবং মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতাকে বরণ করে নেয়া হয়েছে।

সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান আনারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসেম ও মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতাকে ফুল দিয়ে বরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, বারদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।