টপ নিউজ

মেহেরপুর উপজেলা পরিষদের ট্রাই সাইকেল বিতরণ

By মেহেরপুর নিউজ

August 24, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় গৃহীত চলাচলে অক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধীদের মাঝে এ সকল ট্রাই সাইকেল বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে ট্রাই সাইকেল বিতরণ করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল আলমের সভাপতিত্বে ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম । পরে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ১০জন প্রতিবন্ধীর মাঝে ট্রাই সাইকেল বিতরণ করা হয়।