বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলা পরিষদের উদ্যোগে করোনা জনসচেতনতা প্রচারণা

By মেহেরপুর নিউজ

June 15, 2021

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ব্যাপক গণসচেতনতা ও প্রচারণার চালানো হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় এ সচেতনতামূলক প্রচারণা চালান। সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের নেতৃত্বে জনসচেতনতা মূলক প্রচারণা অন্যদের মধ্যে সদর থানার ওসি শাহদারা খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলোক কুমার দাস, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, ইন্সপেক্টর রাসুল সামদানী, সেকেন্ড অফিসার শরিফ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।