মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুঃস্থ মহিলাদের আত্বকর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে সেলাই মেশিন এবং ক্লাবসহ অন্যান্য সংগঠনের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সেলাই মেশিন ও ফুটবল বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন এবং ফুটবল বিতরণ করেন। এ সময় আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম, দরুদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।