বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যানের উদ্যোগে ক্রিকেট ও ভলিবল সেট বিতরণ

By মেহেরপুর নিউজ

January 02, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম এর উদ্যোগে ক্রিকেট ও ভলিবল সেট প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বাড়াদী মোমিনুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ে নবগঠিত বারাদি ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্লাব কর্মকর্তাদের মাঝে ক্রিকেটও ভলিবল সেট বিতরণ করা হয়।

মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম উপস্থিত থেকে ক্রিকেট ভলিবল সেট বিতরণ করেন।