বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদ্যালয় পরিদর্শন

By মেহেরপুর নিউজ

September 11, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন সদর উপজেলার সি,এম,সি(চাঁদবিল-ময়ামারী- কোলা) মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

রবিবার সকালের দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন সিএমসি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন কালে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নের সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ মাসুদ রুমি এ সময় সেখানে উপস্থিত ছিলেন।